ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনা মোকাবিলায় এগিয়ে এলেন বিরাট-আনুশকা
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 7 May, 2021, 4:29 PM

করোনা মোকাবিলায় এগিয়ে এলেন বিরাট-আনুশকা

করোনা মোকাবিলায় এগিয়ে এলেন বিরাট-আনুশকা

করোনাভাইরাসের থাবাই বিপর্যস্ত পুরো ভারত। বিশেষ করে দিল্লির অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে লাখ লাখ মানুষ, প্রাণ হারানোর সংখ্যাটাও বেড়ে যাচ্ছে। এসবের মাঝেই চলছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তাও শেষ করা যায়নি। করোনার থাবাই ২৯ ম্যাচ পরই স্থগিত হয়ে গিয়েছে এই টুর্নামেন্ট। আইপিএল চলাকালীনই দেশি-বিদেশি ক্রিকেটাররা করোনায় বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছিলেন। অনেকে অনেক প্রকার অনুদানও দিয়েছেন। আবার কেউ কেউ অক্সিজেন খুঁজতেও সহায়তায় এগিয়ে এসেছেন। এবার এগিয়ে এলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী অনুশকা শর্মা। করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও আক্রান্তদের সাহায্যে গঠিত একটি তহবিলে অর্থ সাহায্য দিয়েছেন। দু'জনের মিলে তহবিলটিতে ২ কোটি রুপি অনুদান দিয়েছেন।

শুক্রবার (৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ইস্টাগ্রামে এক বার্তায় এ কথা জানিয়েছেন বিরাট ও আনুশকা। এই দুজনের লক্ষ্য কোভিড-১৯ সংক্রান্ত ত্রাণের জন্য ৭ কোটি রুপি জোগাড় করা। এছাড়া ক্যাম্পেইনটি সাতদিন চলবে। সংগ্রহিত অর্থ অক্সিজেন, মেডিকেল জনশক্তি, টিকাদান সচেতনতা এবং টেলি-ওষুধ সুবিধা সরবরাহের কাজ ব্যবহার করা হবে।

এই প্রসঙ্গে কোহলি বলেন, ‘দেশের ইতিহাসে আমরা এক ক্রান্তিকাল অতিক্রম করছি। জাতির প্রয়োজনে আমাদের এখন একতা দরকার। এর মাধ্যমে আমরা যত বেশি পারি, মানুষের প্রাণ রক্ষা করতে হবে। আমরা এই ফান্ড সংগ্রহ শুরু করছি। এর মাধ্যমে সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াব। আমরা একসাথে এই সংকট কাটিয়ে উঠব।’

আনুশকা বলেন, ‘ভারত কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ আমাদের মারাত্মক সংকটে ফেলে দিয়েছে। এখন সময় সবার এক সঙ্গে লড়াই করার। একসঙ্গে আমরা পরিস্থিতি মোকাবিলা করতে পারব।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status