ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মমতাকে নিয়ে বিরূপ স্ট্যাটাস, কঙ্গনার বিরুদ্ধে থানায় অভিযোগ
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 7 May, 2021, 4:24 PM

মমতাকে নিয়ে বিরূপ স্ট্যাটাস, কঙ্গনার বিরুদ্ধে থানায় অভিযোগ

মমতাকে নিয়ে বিরূপ স্ট্যাটাস, কঙ্গনার বিরুদ্ধে থানায় অভিযোগ

আবারও আইনি ঝামেলায় পড়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় ‘কুরুচিকর’ ও ‘বিভ্রান্তিমূলক’ তথ্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে সেখানকার উল্টোডাঙা থানায়।

তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত নামের এক ব্যক্তির দায়ের করা অভিযোগ গ্রহণ করে উল্টোডাঙা থানার ওসি কান্তিময় বিশ্বাস বলেছেন, ‘অভিযোগ গ্রহণ করা হয়েছে। সে অনুযায়ী আইনি পদক্ষেপ নেয়া হবে।’

বরাবরই লাগামছাড়া মন্তব্য করে বিতর্কের শীর্ষে থাকেন বলিউডের এই অভিনেত্রী।

ভারতের ওই রাজ্যে ভোট পরবর্তী সহিংসতার ছবি তুলে ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানান, বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নিতে।

ভোটের ফল প্রকাশের পরদিন, ৩ মে কঙ্গনার বিরুদ্ধে একই অভিযোগে কলকাতা পুলিশে ইমেইল করে অভিযোগ দায়ের করেছিলেন আইনজীবী সুমিত চৌধুরী। এবার উল্টোডাঙা থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন শাসকদলের মুখপাত্র ঋজু দত্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status