ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নীলফামারীতে গাছ চাপায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 7 May, 2021, 4:13 PM

নীলফামারীতে গাছ চাপায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

নীলফামারীতে গাছ চাপায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

নীলফামারীতে গাছের নিচে চাপা পড়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার কন্দপুকুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার এন্তাজুল ইসলাম ওরফে ঘুটু মিয়া (৫০) ও তার স্ত্রী মমেনা বেগম (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দপুকুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য আব্দুল ওয়াহাব।

স্থানীয়রা জানান, টিন শেডের ঘরে রাতে ঘুমাচ্ছিলেন তারা। এমন সময় ঝড়ো হাওয়ায় গাছ উপড়ে ঘরের ওপর পড়লে ঘটনাস্থলে মারা যান এ দম্পতি।

আব্দুল ওয়াহাব জানান, ঘুটু মিয়া অটোরিকশা চালাতেন। তাদের তিন সন্তান রয়েছেন।

নীলফামারী থানার ওসি আব্দুর রউফ জানান, নিহত দম্পতির ঘরটি আম ও মেহগনি গাছবেষ্টিত ছিল। রাতে ঝড়ে গাছ উপড়ে পড়লে ঘরটি বিধ্বস্ত হয়ে মারা যান তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status