ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩
হেফাজত নেতা ফয়েজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 7 May, 2021, 12:01 PM

হেফাজত নেতা ফয়েজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

হেফাজত নেতা ফয়েজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

এবার ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীর বিরুদ্ধে। এর আগে সংগঠনটির আরেক নেতা মামুনুল হকের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানায় এক নারী বাদী ফয়েজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক সংবাদমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, মামলায় বলা হয়, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই নারীর সঙ্গে জাকারিয়া নোমান ফয়েজীর পরিচয় হয়। মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ চ‍্যাটিংয়ের মাধ্যমে তিনি ওই নারীকে বিয়ের প্রলোভন দেখান এবং তাকে হাটহাজারীতে আসতে বলেন।

মামলায় বলা হয়, ফয়েজীর কাথায় ওই নারী হাটহাজারীতে আসেন। তাকে ২০১৯ সালের নভেম্বরে ফয়েজী বাসা ভাড়া করে দেন। এক বছর ধরে ভাড়া বাসায় অবস্থানকালে বিভিন্ন তারিখ ও সময়ে নারীকে ধর্ষণ করেন ফয়েজী।

মামলায় আরও বলা হয়, পরে ওই নারী হাটহাজারী থেকে চট্টগ্রাম শহরে এক আত্মীয়ের বাসায় চলে আসেন। এরপরেও ওই নারীকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন বাসা ও হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।

এরা আগে, গত বুধবার কক্সবাজারের চকরিয়া থেকে ফয়েজীকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁকে হাটহাজারী থানায় হওয়া সহিংসতার এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তুলে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালত গতকাল বৃহস্পতিবার তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওইদিন বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, জাকারিয়া নোমান ফয়েজীর দুই নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। এ ছাড়া তিনি হাটহাজারীর সহিংসতারও ‘মাস্টারমাইন্ড’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status