ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
কালো পতাকা-তলোয়ার হাতে সংসদ ভবনে হামলার পরিকল্পনা, দুজন গ্রেপ্তার
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 May, 2021, 1:38 PM

কালো পতাকা-তলোয়ার হাতে সংসদ ভবনে হামলার পরিকল্পনা, দুজন গ্রেপ্তার

কালো পতাকা-তলোয়ার হাতে সংসদ ভবনে হামলার পরিকল্পনা, দুজন গ্রেপ্তার

কালো পতাকা এবং তলোয়ার হাতে জাতীয় সংসদ ভবনে সন্ত্রাসী হামলা পরিকল্পনায় জড়িত আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। এ হামলায় প্ররোচনার অভিযোগে রাজবাড়ি জেলা থেকে বুধবার দিবাগত রাত দেড়টায় আলী হাসান ওসামা নামে এক বক্তাকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপরজনের নাম জানা যায়নি।

আজ বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম। তিনি বলেন, আনসার আল ইসলামের সক্রিয় সদস্যকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে সন্ধ্যার দিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনসার আল ইসলামের এই সদস্য কালো পতাকা ও তলোয়ার হাতে জাতীয় সংসদ ভবনে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত ছিল।

এ বিষয়ে পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status