ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
স্ত্রীর মৃত্যুশোক সইতে না পেরে যুবকের ‘আত্মহত্যা’
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 5 May, 2021, 7:16 PM

স্ত্রীর মৃত্যুশোক সইতে না পেরে যুবকের ‘আত্মহত্যা’

স্ত্রীর মৃত্যুশোক সইতে না পেরে যুবকের ‘আত্মহত্যা’

রংপুরে স্ত্রীর মৃত্যু শোক সইতে না পেরে এক যুবক মঙ্গলবার (০৪ মে) রাতের কোনো এক সময়ে বিষপান করে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। মৃত বাবু মিয়া পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের দোয়ানি গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে। পুলিশ বুধবার (০৫ মে) সকালে তার মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এক বছর আগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা গ্রামে বিয়ে করেন বাবু মিয়া। পরে ঘরজামাই হয়ে শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। ১৫ দিন আগে তার স্ত্রী সুমি আক্তার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এ ঘটনার পর নিজের গ্রামে বাবা-মায়ের কাছে ফিরে আসেন বাবু মিয়া। কিন্তু কোনোভাবেই স্ত্রীর মৃত্যু মেনে নিতে পারছিলেন না। মঙ্গলবার (০৪ মে) রাতের কোনো এক সময়ে নিজ বাড়িতে সবার অজান্তে বিষপান করেন।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ওই যুবকের মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status