ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
হেফাজতের প্রচার সম্পাদক নোমান গ্রেপ্তার
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 5 May, 2021, 7:13 PM

হেফাজতের প্রচার সম্পাদক নোমান গ্রেপ্তার

হেফাজতের প্রচার সম্পাদক নোমান গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া থেকে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ। বুধবার (৫ মে) বিকাল সোয়া ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মাসুম জানান, বিকেলে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীকে চকরিয়া থেকে জেলা ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।

জাকারিয়া নোমান ফয়েজীকে চট্টগ্রামে আনা হচ্ছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে হাটহাজারী থানায় ভাঙচুর, ডাকবাংলোতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়া রাস্তায় ব্যারিকেড দিয়ে হাটহাজারী সড়কে গাড়ি চলাচল বন্ধ করে রাখা হয় চারদিন। এসব ঘটনায় হাটহাজারী থানায় সাতটি মামলা দায়ের করা হয়। বিভিন্ন মামলায় সংগঠনটির বিলুপ্ত কমিটির ৫৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status