ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
শপথের পর ‘ছোট বোন মমতাকে’ কঠোর বার্তা
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 May, 2021, 7:08 PM

শপথের পর ‘ছোট বোন মমতাকে’ কঠোর বার্তা

শপথের পর ‘ছোট বোন মমতাকে’ কঠোর বার্তা

টানা তিনবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কিছুক্ষণের মধ্যে গভর্নর জগদীপ ধানগড়ের কাছ থেকে কঠোর বার্তা শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে এই বার্তা দেন গভর্নর। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

৫ মে বুধবার রাজভবনে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথগ্রহণের পর মমতা জানান, তার প্রথম কাজ হবে রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা করা। দায়িত্ব নিয়েই মুখ্যমন্ত্রীর দফতরে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকের কথা জানান মমতা।

শপথ পড়ানোর পর মমতাকে পাশে রেখে গভর্নর জগদীপ ধানগড় বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হলো শুভবুদ্ধিহীন, ভয়াবহ নির্বাচন পরবর্তী সহিংসতার অবসান ঘটানো আমি আশা করি মুখ্যমন্ত্রী জরুরি ভিত্তিতে আইনের শাসন পুনর্বহালে পদক্ষেপ নেবেন। আশা করছি ছোট বোন মমতা এই বিষয়ে এগিয়ে আসবেন।’ মমতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনাকে দলীয় স্বার্থের উর্ধ্বে উঠতে হবে। আমি নিশ্চিত শাসনের নতুন একটি ধরন প্রবর্তন করবেন।’

গত রবিবার নির্বাচনের ফলাফল ঘোষণার পর পশ্চিমবঙ্গের কয়েকটি স্থানে সহিংসতা ঘটেছে। জয়ী তৃণমূল কংগ্রেস এবং পরাজিত বিজেপি উভয়েই এই সংঘাতে যুক্ত। সংঘাতের জন্য পরস্পরকে দায়ী করছে দল দুটি।

গভর্নরের বক্তব্যের কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তার প্রথম অগ্রাধিকার হবে করোনা সংকট মোকাবিলা। আর সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে সেই কাজ শুরু করবেন তিনি। তার পরবর্তী কর্মসূচি হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া।

নির্বাচন পরবর্তী সহিংসতার জন্য বিজেপিকে দায়ী করেন। তার অভিযোগ নির্বাচনে পরাজিত হয়ে দলটি সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে বিজেপির শীর্ষ নেতারা অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের সদস্যদের হত্যা করে বাড়িঘরে আগুন ধরিয়ে দিচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status