ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
এবার ঈদেও গান শোনাবেন মাহফুজুর রহমান
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 May, 2021, 3:30 PM

এবার ঈদেও গান শোনাবেন মাহফুজুর রহমান

এবার ঈদেও গান শোনাবেন মাহফুজুর রহমান

করোনাভাইরাসের কারণে ঘরবন্দি দর্শকদের একঘেয়েমি কাটিয়ে ভিন্ন মাত্রার আনন্দ যোগাতে এবার ঈদেও গান শোনাবেন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

ড. মাহফুজুর রহমানের এবারের একক সঙ্গীতানুষ্ঠানের নাম ‘সুখে থাকো তুমি’। প্রচার হবে ঈদের পর দিন রাত ১০টা ৩০ মিনিটে। এবারের অনুষ্ঠানে থাকছে মোট ১০টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। এটিএন বাংলার স্টুডিও এবং দেশের বিভিন্ন মনোরম লোকেশনে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।

গানের প্রতি তার দুর্বলতা থেকেই প্রতি বছর ঈদ আয়োজনে গান নিয়ে হাজির হোন মাহফুজুর রহমান। সেটা প্রথম শুরু হয় ২০১৬ সালের কোরবানি ঈদে। সে বছর গায়ক হিসেবে হাজির হয়ে হৈ চৈ ফেলে দেন তিনি। হাট, ঘাট, মাঠ, সর্বত্রই ছিলো মাহফুজুর রহমানকে নিয়ে আলোচনা। ১০টি গান নিয়ে তার একক সংগীতানুষ্ঠানটি সেই ঈদের সবেচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে স্থান দখল করে নেয়। সেই শুরু, এখনো গান করছেন মাহফুজুর রহমান। তার বেসুরো গায়কী নিয়ে অনেক সমালোচনা ও বিতর্ক চললেও দমে যাননি তিনি। গান করে চলেছেন নিয়মিতভাবেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status