ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
৩০ মিনিট অক্সিজেন বন্ধ, একসঙ্গে ৫ করোনা রোগীর মৃত্যু ভারতে
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 May, 2021, 3:17 PM

৩০ মিনিট অক্সিজেন বন্ধ, একসঙ্গে ৫ করোনা রোগীর মৃত্যু ভারতে

৩০ মিনিট অক্সিজেন বন্ধ, একসঙ্গে ৫ করোনা রোগীর মৃত্যু ভারতে

অক্সিজেনের অভাবে এবার ভারতের উত্তরাখণ্ডের একটি হাসপাতালে একসঙ্গে পাঁচ কোভিড রোগীর মৃত্যু। মৃতদের মধ্য একজন নারীও  রয়েছেন।

বুধবার ভোরে হরিদ্বার জেলার রুরকির একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটেছে।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, অক্সিজেন পরিষেবায় ব্যাঘাত ঘটায় প্রায় ৩০ মিনিট কোভিড ওয়ার্ডে অক্সিজেন বন্ধ ছিল। অক্সিজেন ছাড়াই পড়ে থাকতে হয়েছিল রোগীদের। আর তাতেই জনের মৃত্যু হয় বলে অভিযোগ।

হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, আচমকাই অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটে। তার জেরে রাত দেড়টা থেকে ২টা পর্যন্ত, প্রায় আধা ঘণ্টা অক্সিজেন পাননি রোগীরা। যে ৫ জন মারা গেছেন, তাদের মধ্যে একজন ভেন্টিলেটরে ছিলেন। বাকিরা ছিলেন অক্সিজেন শয্যায়।

এ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হরিদ্বারের জেলাশাসক সি রবিশঙ্কর।

তিনি জানান, হাসপাতালে অক্সিজেনের চাহিদা কত, সেই তুলনায় সরবরাহ কত, তা নিয়ে সবিস্তার রিপোর্ট তৈরি করা হচ্ছে। গাফিলতির প্রমাণ পেলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া হাসপাতালের অডিট টিমও নিজেদের মতো করে তদন্ত শুরু করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status