ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
রায়হান হত্যা: এসআই আকবরসহ ৬ পুলিশের বিরুদ্ধে চার্জশিট
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 5 May, 2021, 11:42 AM

রায়হান হত্যা: এসআই আকবরসহ ৬ পুলিশের বিরুদ্ধে চার্জশিট

রায়হান হত্যা: এসআই আকবরসহ ৬ পুলিশের বিরুদ্ধে চার্জশিট

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যাকাণ্ড মামলায় এসআই আকবরকে (বরখাস্ত) প্রধান আসামি করে পাঁচ পুলিশসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ।

আসামি এসআই মো. আকবর হোসেন ভূইঁয়া, কনস্টেবল হারুন অর রশিদ,  কনস্টেবল টিটু চন্দ্র দাস, এএসআই আশেক এলাহীর বিরুদ্ধে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারন) আইন, ২০১৩-এর ১৫ (২) (৩) ধারা, তৎসহ পেনাল কোডের ৩০২ ও ২০১ ধারার অপরাধ প্রমাণ পাওয়া গেছে।

এসআই মো. হাসান উদ্দিন ও স্থানীয় সাংবাদিক আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে পেনাল কোড ২০১ ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণের কথা উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে।

১০ অক্টোবর মধ্যরাতে রায়হানকে নগরীর কাষ্টঘর থেকে ধরে নিয়ে যায় বন্দরবাজার ফাঁড়ি পুলিশ। পরদিন ১১ অক্টোবর সকাল ৬টা ৪০ মিনিটে তাকে গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন ফাঁড়ির এএসআই আশেকে এলাহী।

সকালে হাসপাতালে মারা যান রায়হান। এ ঘটনায় তার স্ত্রী হত্যা ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে থানায় মামলা করেন। এরপর তদন্তসাপেক্ষে ফাঁড়ি ইনচার্জ এসআই আকবরসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে প্রত্যাহার করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status