ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ভোটে জেতার খবর পেয়েই বিয়ের আসর থেকে ছুটে যান কনে
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 4 May, 2021, 11:30 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 4 May, 2021, 11:33 PM

ভোটে জেতার খবর পেয়েই বিয়ের আসর থেকে ছুটে যান কনে

ভোটে জেতার খবর পেয়েই বিয়ের আসর থেকে ছুটে যান কনে

জয়ের সার্টিফিকেট পেয়ে তবেই শান্তি। ফের বসলেন বিয়ের আসরে। ভারতের উত্তরপ্রদেশের রামপুরে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হন পুনম শর্মা। ভোটপর্ব সাঙ্গ হতেই বিবাহপর্বে মন দেন তিনি। কিন্তু ২ মে বিয়ের দিনই ভোটের রেজাল্ট! বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। ব্রাইডাল মেকওভার কমপ্লিট। লেহেঙ্গা পরে তখন একেবারে নববধূর সাজে পুণম। খবর হিন্দুস্তান টাইমসের।

আপনি তো ভোটে জিতেছেন। খবর পেতেই আনন্দে লাফিয়ে ওঠেন পুনম। এরপর সোজা যান গণনা কেন্দ্রে। সঙ্গে পরিবারের সদস্যরাও হাজির হন। নির্বাচন কমিশন থেকে সার্টিফিকেট গ্রহণ করেন। বধুবেশে তার এই ছবি যে যে কোনও ব্রাইডাল শুটকে হার মানাবে, তা বলাই বাহুল্য।


এরপর আবার বিয়ের মণ্ডপে ফিরে আসেন জয়ী প্রার্থী। বিয়ের দিনই ভোটে জিতে কেমন লাগছে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুনম বলেন, জীবনে ভাবিনি বিয়ের দিন এমন সুসংবাদ পাব। ভোটে লড়ার সময়ে স্থানীয়দের পাশে দাঁড়ানোই আমার লক্ষ্য ছিল। এবার এলাকার সমস্যাগুলির সমাধান ও উন্নয়নে মন দিতে চাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status