ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বাবা হারালেন সৃজিত, সৎকার করতে পারছেন না
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 4 May, 2021, 11:18 PM

বাবা হারালেন সৃজিত, সৎকার করতে পারছেন না

বাবা হারালেন সৃজিত, সৎকার করতে পারছেন না

বাবা হারালেন টালিউডের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক ও বাংলাদেশের জামাই সৃজিত মুখার্জি। নিজেই বাবার মৃত্যু সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি। তার বাবা করোনায় আক্রান্ত ছিলেন। কিন্তু হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি।

সৃজিত টুইটারে লিখেছেন, আমার বাবা মারা গেছেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। কিন্তু হার্ট অ্যাটাকে মারা যান তিনি। তার করোনার কোনো উপসর্গ ছিল না।

সুস্থ ছিলেন। তিনি জানান, মৃত্যুর পর তার দেহ সৎকার নিয়ে বিপাকে পড়েছেন। কেউ সাহায্যে এগিয়ে আসছে না। এমনকি তার ডেথ সার্টিফিকেট দেয়া হচ্ছে না। সকলের কাছে সাহায্যের আর্তি জানিয়েছেন সৃজিত। কীভাবে এই সমস্যার মোকাবিলা করবেন তা-ও জানতে চেয়েছেন। এমনকি ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তীর কাছেও সাহায্য চেয়েছেন সৃজিত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status