ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
এটিএম থেকে স্যানিটাইজার চুরি, ভিডিও ভাইরাল
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 4 May, 2021, 8:06 PM

এটিএম থেকে স্যানিটাইজার চুরি, ভিডিও ভাইরাল

এটিএম থেকে স্যানিটাইজার চুরি, ভিডিও ভাইরাল

ভারতে মহামারি আকারে ছড়িয়েছে করোনাভাইরাস, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সরকারি হিসাবেই কোভিড শনাক্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব, মাস্কের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারও জরুরি। ফলে বাসা-বাড়ি থেকে শুরু করে অফিস-আদালত সর্বত্রই স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হচ্ছে। আর এর সুযোগও নিচ্ছে কেউ কেউ। হাত টানের অভ্যাস আছে এমন একজন এটিএমবুথে  নগদ অর্থ তুলতে গিয়ে হ্যান্ড স্যানিটাউজার ব্যাগে ভরে নিয়ে গেছেন।

সম্প্রতি ভারতের একটি এটিএম বুথে এমন ঘটনাই ঘটেছে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে।

গত শুক্রবার নিজের টুইটার হ্যান্ডলে ৩৩ সেকেন্ডের ওই ভিডিওটি শেয়ার করেছেন আইপিএস অফিসার দীপাংশু কোবরা। এতে দেখা যায়, একজন মধ্যবয়সী ব্যক্তি এটিএম বুথে ঢুকছেন। মেশিন থেকে রুপি আর স্লিপও তুলে নিয়েছেন। তারপর এদিক সেদিক তাকিয়ে এটিএম লবিতে থাকা হ্যান্ড স্যানিটাইজার তুলে নিয়ে নিজের ব্যাগে ভরে নিলেন।

সিসিটিভি ফুটেজ থেকে ভাইরাল হওয়া ওই ভিডিওটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই ৩০ হাজার ভিউয়ার্স ছাড়িয়েছে। সঙ্গে পাল্লা দিয়ে লাইক, কমেন্ট আর শেয়ারের বন্যা।

নেটিজেনদের কেউ কেউ আবার ভিডিওটি রিটুইট করে লোকটির এমন কাজকে নক্ক্যারজনক ঘটনা বলে মন্তব্য করেছেন। কেউ বলছে, লজ্জার ব্যাপার। আবার কেউ বলছে, ভিডিওটি এতটাই ভাইরাল করে দেওয়া উচিত যাতে লোকটি অবশ্যই ধরা পড়ে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই ব্যক্তিকে শনাক্ত করার কথাও বলেছেন অনেকে।

কেউবা লিখেছেন, এসব মানুষ জীবনে শোধরাবে না। দেশের এই কঠিন পরিস্থিতিতে স্যানিটাইজার চুরি করে ঘৃণ্যতম কাজ করেছেন তিনি। অভিযুক্ত ব্যক্তির জেল অথবা জরিমানার দাবিও জানিয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অনেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status