ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
আয়রার জন্মদিনে মিথিলা-সৃজিতের শুভেচ্ছা, নিরব তাহসান
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 1 May, 2021, 3:16 PM

আয়রার জন্মদিনে মিথিলা-সৃজিতের শুভেচ্ছা, নিরব তাহসান

আয়রার জন্মদিনে মিথিলা-সৃজিতের শুভেচ্ছা, নিরব তাহসান

তাহসান রহমান খান এবং রাফিয়াত রাশিদ মিথিলার একমাত্র কন্যা আয়রা ৮ বছরে পা দিল। স্বাভাবিকভাবেই এই বিশেষ দিনে মিথিলা অনেকটা স্মৃতিমধুর হবে এইটাই স্বভাবিক।

ইনস্টাগ্রামে অনেকগুলি ছবির একটি কোলাজ পোস্ট করেছেন মিথিলা। আর সেই পোস্টে বুঝাই যাচ্ছে মিথিলা যেনো ঠিক ৮ বছর আগে ফিরে গেলেন। যে দিন প্রথমবার সন্তানকে দেখেছিলেন, প্রথম কোলে নিয়েছিলেন তাকে।

উপরের দিকে রয়েছে আয়রার জন্মের মুহূর্তের ছবি। তার সঙ্গেই রয়েছে মিথিলার সঙ্গে তার নানা বয়সের নানা মুহূর্ত। বিবরণীতে আয়রাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মিথিলা লিখেছেন, তোমাকে পাওয়া আমার সৌভাগ্য। মাতৃত্বের আনন্দময় ৮ বছর। শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শবনম ফারিয়ার মতো দুই বাংলার অনেক তারকা জন্মদিনে ভালবাসা জানিয়েছেন আয়রাকে।

অন্যদিকে, কোভিড বাধা হয়ে দাঁড়িয়েছে আয়রা এবং সৃজিত মুখোপাধ্যায়ের পথে। মিথিলার সঙ্গে সে বাংলাদেশে। অগত্যা ভিডিও কলেই শুভেচ্ছা জানাতে হয়েছে আয়রাকে। সেই সাক্ষাতেরই স্ক্রিনশট ভেসে উঠল সৃজিতের ইনস্টাগ্রামের দেওয়ালে। তিনি লিখলেন, যার জন্য আমার জীবনটা একটু হলেও সার্থক, তাকে জন্মদিনের শুভেচ্ছা। তার জন্যই এই কঠিন সময় হাসতে পারছি।

তবে তাহসানের নেটমাধ্যমে মেয়েকে নিয়ে এখনো কোনো পোস্ট দেখা যায়নি। তবে এই দিন বিশেষ কোনও পোস্ট না থাকলেও মাঝেমধ্যেই তার ইনস্টাগ্রামের দেওয়ালে ভেসে ওঠে মেয়ের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি, ভিডিও।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status