ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
তৃতীয় বিয়ের জন্য পাত্র খুঁজছেন সুজানা!
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 1 May, 2021, 3:15 PM
সর্বশেষ আপডেট: Saturday, 1 May, 2021, 3:32 PM

তৃতীয় বিয়ের জন্য পাত্র খুঁজছেন সুজানা!

তৃতীয় বিয়ের জন্য পাত্র খুঁজছেন সুজানা!

এক সময়ের সাড়া জাগানো মডেল-অভিনেত্রী সুজানা জাফর। দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন। পর্দাশীন হওয়ায় অভিনয়ে ফেরার সম্ভাবনা আর নেই। তার বেশির ভাগ সময় কাটে বিদেশে। বাংলাদেশের পাশাপাশি আরব আমিরাতেরও নাগরিক তিনি।

নিজের একটি ফ্যাশন হাউজের ব্যবসা আছে সুজানার। দুবাই থেকেই তার সুজানা’স ক্লোজেটের জন্য সামগ্রী নিয়ে আসেন দেশে। তবে নিজেও ডিজাইন করেন অনেক পোশাক।

জীবনের সবকিছু গুছিয়ে নিলেও এখনও একা রয়েছেন তিনি। বিয়ে প্রসঙ্গে সুজানা বলেন, জন্ম, মৃত্যু ও বিয়ে আল্লাহর হাতে। এ বছরেই বিয়ে করতে চাই, যদি পরিবার আর নিজের মনের মতো কাউকে পাই। পাত্র খুঁজছি…।’

প্রসঙ্গত, ২০১৪ সালের ১ আগস্ট সঙ্গীতশিল্পী হৃদয় খানকে বিয়ে করেছিলেন সুজানা। ৯ মাসের সংসার জীবনে ২০১৫ সালের ৬ এপ্রিল তাদের ডিভোর্স হয়ে যায়। এর আগে ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেছিলেন সাবেক এই মডেল ও অভিনেত্রী। সেই বিয়ে টিকেছিল মাত্র চার মাস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status