ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
করোনায় মারা গেলেন অভিনেতা মেজর বিক্রমজিৎ
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 1 May, 2021, 2:16 PM

করোনায় মারা গেলেন অভিনেতা মেজর বিক্রমজিৎ

করোনায় মারা গেলেন অভিনেতা মেজর বিক্রমজিৎ

হিন্দি সিনেমা ও সিরিয়ালের অতি পরিচিত মুখ ছিলেন বিক্রমজিৎ কনওয়ারপাল। অবসরপ্রাপ্ত সেনা অফিসার ছিলেন তিনি। বহু চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিয়ালে পার্শ্ব-চরিত্রে অভিনয় করেছেন বিক্রমজিৎ। শুক্রবার করোনা সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে ৫৫ বছর বয়সী এই অভিনেতার।

সম্প্রতি অভিনেতা অনিল কাপুরের সাথে ‘২৪’-এ অভিনয় করেছিলেন তিনি। করোনা সংক্রমণের কারণে ভর্তি ছিলেন মুম্বাইয়ের এক হাসপাতালে। আজ সকালেই মৃত্যু হয় তাঁর।

অভিনেতা রোহিত রায় প্রথম টুইট করে বিক্রমজিতের চলে যাওয়ার খবর জানান। লেখেন, 'এবং আমরা আরো একজনকে হারালাম… সবচেয়ে হাসিখুশি, সভ্য, ইতিবাচক চিন্তাভাবনার সদাহাস্য মানুষটা চলে গেল। তোমার আত্মার শান্তি কামনা করি'।

পরিচালক অশোক পণ্ডিত তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, 'অভিনেতা মেজর বিক্রমজিৎ কনওয়ারপালের মৃত্যুর খবর পেলাম আজ সকালে। খুবই খারাপ লাগছে। অবসরপ্রাপ্ত এই সেনা অফিসার কাজ করেছেন বহু হিন্দি সিনেমা ও সিরিয়ালে। তাঁর পরিবার ও নিকট আত্মীয়দের জন্য গভীর সমবেদনা'।

কনওয়ারপালের জন্ম ভারতের হিমাচল প্রদেশে। ২০০২ সালে সেনাবাহিনী থেকে মেজর হিসেবে অবসর গ্রহণ করেন। ২০০৩ সালে, অভিনেতা হওয়ার শৈশব-স্বপ্ন পূরণের জন্য বলিউডে কাজ করা শুরু। তারপর থেকে বহু ধারাবাহিক ও ছবিতে অভিনয় করেছেন।

'স্পেশ্যাল ওপিএস', 'ইল্লিগাল জাস্টিস', 'আউট অh অর্ডার'-এর মতো সিরিজে কাজ করেছিলেন তিনি। ২০২০-র লকডাউনে ইউটিউবে ভিডিও শেয়ার করে সকল দেশবাসীকে ঘরে থাকার আহ্বান জানিয়েছিলেন এই প্রাক্তন সেনা অফিসার ও অভিনেতা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status