মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ইসমাইল পাঠান
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 13 April, 2021, 6:23 PM
মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ইসমাইল পাঠান
লক্ষ্মীপুর সদরের ২নং দক্ষিন হামছাদী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও সফল ব্যবসায়ী, ইসমাইল হোসেন পাঠান। একই সাথে তিনি সকলের কাছে দোয়াও চেয়েছেন।
এক বিবৃতিতে ইসমাইল পাঠান বলেন, পবিত্র রমযান মাস আত্মশুদ্ধির মাস। এই আত্মশুদ্ধির মাধ্যমেই আল্লাহর নৈকট্য লাভ করা যাবে। বর্তমানে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে, সারা বিশ্ব বিপর্যস্ত। ভয়াল এ মহামারিতে আক্রান্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশও। পবিত্র রমজানের উছিলায় আল্লাহ যেন সব দুর্যোগ থেকে আমাদের সবাইকে হেফাজত করে। তিনি বলেন, আসুন সবাই মিলে আমরা মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি” মহান আল্লাহ দরবারে সকলের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করি। রহমত, বরকত ও মাগফিরাতের মহান বার্তা নিয়ে মাহে রামাদ্বান আমাদের দ্বারে উপস্থিত হলো।রামাদ্বানের প্রতিটি ক্ষণ রহমত বরকতে পরিপূর্ণ। এ মাসেই রয়েছে হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ মহিমান্বিত রাত লাইলাতুল ক্বাদর। রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ও সবার মাঝে প্রতিফলিত হোক। মুসলিম উম্মাহর প্রতি শান্তিবর্ষিত হোক। সংযমের মধ্য দিয়ে করোনার করাল গ্রাস থেকে মুক্ত হয়ে সমাজ জীবনে শান্তি, স্বস্তি ফিরে আসুক-এই হোক পবিত্র রমজান মাসে আমাদের প্রার্থনা। ইসমাইল হোসেন পাঠান মাহে রমজানে সকলের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করেন।
মেসার্স মা ট্রেডার্সের স্বত্বাধিকারী ও জেলার প্রথম শ্রেণীর স্বনামধন্য ঠিকাদার ইসমাইল হোসেন পাঠান ইতোমধ্য বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় দান অনুদান দিয়ে, পীড়িত ও দারিদ্র্য পরিবারকে আর্থিক সহায়তা, স্কুল-কলেজে দান-অনুদান দিয়ে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে ব্যাপক সুনাম অর্জন করেছেন।
ইসমাইল হোসেন পাঠানের ব্যক্তিগত জীবনী পর্যালোচনায় জানা যায়, তিনি লক্ষ্মীপুর সদরের ২নং দক্ষিন হামছাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে রামকৃষ্ণপুর গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম জালাল আহম্মদের সুযোগ্য পুত্র। সাত ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার শ্বশুর মোঃ আলী আহাম্মদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের সুযোগ্য সন্তান শেখ কামাল সাহেবের একান্ত ঘনিষ্ঠ ও ঢাকা নিউ মার্কেটের ব্যাবসায়ী ছিলেন।
সদালাপী, হাস্যজ্জল, পরোপকারী ও গরীবের বন্ধু বলে খ্যাত ইসমাইল হোসেন পাঠান বিভিন্ন মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজ, রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার প্রতিষ্ঠানে দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তাঁর রাজনৈতিক পরিচয়: তিনি লক্ষ্মীপুর জেলা শ্রমিকলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক এবং সদর থানা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও থানা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানসমুহে দায়িত্ব গ্রহণ করে ব্যাপক সুনাম অর্জন করেছেন। তিনি লক্ষ্মীপুর সদর থানার ঐতিহ্যবাহী খিলবাইছা জি.এফ.ইউ.স্কুল এন্ড কলেজে দাতা সদস্য, রামকৃষ্ণপুর বায়তুন নুর জামে মসজিদের সভাপতি, নন্দলালপুর নূরানী মাদ্রাসার সভাপতি, ঢাকাস্থ শহীদ নুরহোসেন সংসদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, লক্ষ্মীপুর জেলার শাখার আজীবন সদস্য, জেলা মানবকল্যাণ ফাউন্ডেশনের আজীবন সদস্য, লক্ষ্মীপুর পল্লী উন্নয়ন যুব সংঘ ও সমাজ কল্যাণ যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি দমন বিরোধী সোসাইটি, লক্ষ্মীপুর জেলা শাখার চেয়াম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। গণমাধ্যমেও তার ভূমিকা রয়েছে। বর্তমানে দৈনিক বাংলার ডাক পত্রিকার স্টার্ফ রিপোর্টার ও দৈনিক মানব কল্যান পত্রিকার সহ-সম্পাদকের দায়িত্বে আছেন তিনি।