ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতে যাত্রীবাহী লরি খাদে পড়ে নিহত ১০
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 11 April, 2021, 3:16 PM

ভারতে যাত্রীবাহী লরি খাদে পড়ে নিহত ১০

ভারতে যাত্রীবাহী লরি খাদে পড়ে নিহত ১০

যাত্রীবোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানা গেছে ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, লরিটিতে ৪০ থেকে ৪৫ জন মানুষ ছিলেন। তাতে বেশ কয়েকজন নারী ও শিশুও ছিলেন। তারা একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে লাখনায় যাচ্ছিলেন। কিন্তু মাঝপথেই লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরই সেটি গিয়ে পড়ে রাস্তার পাশের ৩৫ ফুট গভীর একটি খাদে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা। শুরু হয় উদ্ধার কাজ।

শেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় দশজন মারা গেছেন। মৃতদের প্রত্যেকেই পুরুষ। এছাড়া ৩০ থেকে ৩৫ জন আহতও হয়েছেন। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। তবে কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status