ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
মৃত্যুভয়ে উইল লিখছে চীনা তরুণরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 10 April, 2021, 6:53 PM

মৃত্যুভয়ে উইল লিখছে চীনা তরুণরা

মৃত্যুভয়ে উইল লিখছে চীনা তরুণরা

চায়না উইল রেজিস্ট্রেশন সেন্টারের প্রকাশিত এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, চীনে আগের চেয়ে অনেক বেশি তরুণ উইল (ইচ্ছাপত্র ) প্রস্তুত করছে। বিশেষজ্ঞরা বলছেন, মহামারির কারণে তরুণরা মৃত্যু এবং সম্পদ সম্পর্কে বেশি চিন্তিত। আর তাই উইল লেখার সংখ্যা বেড়েছে।

১৯৯০ সালের পরে জন্মগ্রহণকারী তরুণদের মধ্যে উইল লেখার সংখ্যা ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি।

বিশেষ করে বিদেশে অবস্থান করা চীনা জনগণ তাদের সম্পদ ব্যবস্থাপনার জন্য উইলের প্রতি বেশি ঝুঁকছে।

প্রতিবেদনে দেখা গেছে, ৮০ শতাংশেরও বেশি তরুণ তাদের সঞ্চয় ব্যবস্থাপনার জন্য উইল প্রস্তুত করছে। এছাড়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মতো ভার্চুয়াল সম্পদ নিয়ে যারা কাজ করেন তারাও ইচ্ছাপত্র তৈরি করছেন।

গুয়াংডং-এর চায়না উইল অর্গানাইজেশনের পরিচালক ইয়াং ইংগি রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভিকে বলেন, করোনাভাইরাস মহামারি অনেক তরুণ চীনাকে মৃত্যুর কথা ভাবতে বাধ্য করেছে। তারা ভাবছে যদি তারা মারা যায় এবং কে তাদের বাবা-মা এবং বাচ্চাদের দেখাশোনা করবে আর তাদের সম্পদের কী হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status