ব্যক্তিগত বিমানে সাবেক প্রেমিক বিরাটের সঙ্গে কী করছেন তামান্না?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 10 April, 2021, 6:51 PM
ব্যক্তিগত বিমানে সাবেক প্রেমিক বিরাটের সঙ্গে কী করছেন তামান্না?
দক্ষিণী ও বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে বিরাট কোহলি? তাও আবার ব্যক্তিগত বিমানে? কী ব্যাপার! নতুন ছবি দেখে প্রশ্ন জেগেছে নেটাগরিকদের মনে। পুরোনো প্রেমিক-প্রেমিকা এক সঙ্গে বিমানে করে কোথায় যাচ্ছেন? আনুশকা কোথায়!
কী ছিলো সেই ছবিতে? সম্প্রতি নেটমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন তামান্না। দেখা যাচ্ছে, চিপস ও কেক ভর্তি থালা ধরে রয়েছেন তামান্না। ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন অভিনেত্রী।
পিছনে দেখা যাচ্ছে আরো দু’জনকে। বাঁ পাশে এক জন মহিলা মজা করে সেই থালার দিকে তাকিয়ে রয়েছেন। সেই মহিলার পাশে আরো একজন পুরুষ। তামান্নার পিছনে বসে তিনিও সেই থালার দিকে তাকিয়ে রয়েছেন।
২০১২ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে দেখা হয় তামান্না ও বিরাটের। প্রেম করেন তারা। কিন্তু এক বছরের বেশি টেকেনি সে সম্পর্ক। আর তাই আরো বেশি ঘাবড়ে গিয়েছেন নেটাগরিকরা। তবে সত্যিটা একটু অন্য রকম। যে ব্যক্তিকে ভারতের অধিনায়ক বলে ভুল করছেন সবাই, তিনি আসলে তামান্নার ব্যক্তিগত রূপটান শিল্পী ফ্লোরিয়ান হুরেল। নেটাগরিকদের মতে, দু’জনের চেহারায় অনেকটা মিল রয়েছে।
তবে কয়েকজন নেটাগরিক কেবল মজা করেই তামান্না আর বিরাটের প্রেমের প্রসঙ্গ তুলেছেন। কেউ লিখেছেন, ‘আপনার পিছনে বিরাট কী করছেন’? কেউ লিখেছেন, ‘তাকে অনেকটা কিং কোহলির মতো দেখতে’। কারো আবার ধারণা হয়েছে, আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ দেখতে যাচ্ছেন তামান্না। যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর খেলা রয়েছে। ঘটনাচক্রে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট।