ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
অনুমতি ছাড়া ওমরাহ করলেই জরিমানা সোয়া ২ লাখ টাকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 10 April, 2021, 11:34 AM

অনুমতি ছাড়া ওমরাহ করলেই জরিমানা সোয়া ২ লাখ টাকা

অনুমতি ছাড়া ওমরাহ করলেই জরিমানা সোয়া ২ লাখ টাকা

অনুমতি ছাড়া ওমরাহ করলে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ২৫ হাজার টাকা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মহামারী শেষ হওয়া অথবা মানুষের চলাচল স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এ ব্যবস্থাপনা চালু থাকবে।
সার্বিক পরিস্থিতি তদারকির জন্য পবিত্র মসজিদ ও চারপাশের সড়কে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। মসজিদুল হারাম ও মসজিদে নববিতে প্রবেশ এবং ওমরাহ পালনের জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে অনুমতির জন্য আবেদন করতে হবে। আবেদন করতে চাইলে কোভিড টিকা নিতে হবে অথবা তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে রোগ প্রতিরোধ সক্ষমতার অবস্থা প্রদর্শন করতে হবে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় আগেই জানিয়েছে, রমজানে এক দিনে সর্বোচ্চ ৫০ হাজার মানুষ ওমরাহ করতে পারবেন। সর্বোচ্চ ১ লাখ মুসল্লি দৈনিক মসজিদুল হারামে নামাজ আদায় করতে পারবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status