ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
প্রেম করে বিয়ের পর আত্মহত্যার চেষ্টা অভিনেত্রীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 10 April, 2021, 11:31 AM

প্রেম করে বিয়ের পর আত্মহত্যার চেষ্টা অভিনেত্রীর

প্রেম করে বিয়ের পর আত্মহত্যার চেষ্টা অভিনেত্রীর

দক্ষিণী ছবির কন্নড় অভিনেত্রী চৈত্র কতুর। মাত্র কয়েকদিন আগেই দাম্পত্য জীবনে পা দিয়েছেন তিনি। কিন্তু স্বামীর সঙ্গে সমস্যার ফলে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন 'বিগ বস'-এর সাবেক এই প্রতিযোগী।

কর্ণাটকের কোলারে থাকেন চৈত্র। এ ঘটনার পর গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। পুলিশ সূত্রে জানা গেছে, আপাতত স্থিতিশীল আছেন তিনি। তার স্বামী নাগার্জুনা পেশায় এক জন ব্যবসায়ী। দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে হয়েছিল তাদের। বিয়ের আগে বেশ কিছু বছর প্রেমের সম্পর্কে ছিলেন চৈত্র ও নাগার্জুনা।
পুলিশ সূত্রে আরও জানা যায়, নাগার্জুনা বিয়ে করতে চাননি। চাপে পড়ে বিয়ে করতে হয়েছিল তাকে। বিয়েতে সম্মতি ছিল না নাগার্জুনার পরিবারের।  দুই পরিবারের সদস্যকে তাদের জবানবন্দির জন্য থানায় ডাকা হয়েছে।

এদিকে, পুলিশের কাছে অভিযোগে চৈত্র কতুর বলেছেন, শুরু থেকেই বিয়ে করতে দেরি করছিলেন নাগার্জুনা। এক পর্যায়ে চৈত্রার পরিবার ও স্থানীয় নেতার হস্তক্ষেপে তাদের বিয়ে হয়। তবে সেই বিয়ে খুব একটা সুখের হয়নি। নাগার্জুনার পরিবার চিত্রাকে গালিগালাজ করতো। বিচ্ছেদ না করলে হত্যার হুমকি দেয়া হতো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status