ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বিলিয়নিয়ার’ কিম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 9 April, 2021, 12:50 PM

বিলিয়নিয়ার’ কিম

বিলিয়নিয়ার’ কিম

২০০৭ সালে ‘কিপিং আপ উইথ কার্দাশিয়ান’ টিভি রিয়েলিটি শো দিয়ে আলোচনায় উঠে আসেন কিম কার্দাশিয়ান। এর পর ক্যারিয়ারে অনেক আলোচনা-সমালোচনা কুড়ানো এই তারকা এবার নাম লেখালেন ‘বিলিয়নিয়ার’ তালিকায়। নিজের প্রসাধনী পণ্য ও পোশাক ব্র্যান্ড থেকে অর্জিত আয় তাকে এ তালিকায় নাম লেখানোর পেছনে বেশি সহযোগিতা করেছে।

এ ছাড়াও টেলিভিশন, বিভিন্ন পণ্যের প্রচার, বিনিয়োগ থেকেও আয় করেছেন কিম। বিশ্বের বিলিয়নিয়ার তালিকায় কিম এখন ২ হাজার ৭৫৫ জনের একজন। তালিকার শীর্ষে আছেন ১৭৭ বিলিয়ন ডলার সম্পদের মালিক আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

গত বছর ২০০ মিলিয়ন ডলারে নিজের প্রসাধনী পণ্য কেকেডব্লিউর ২০ শতাংশ বিক্রি করেন কিম। করোনাকালেও ব্যবসায়ে সফলতা পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে কিমের লাখ লাখ অনুসারী। করোনায় লকডাউনের মধ্যে সেখানেই পণ্যের প্রচার চালিয়েছেন তিনি। উল্লেখ্য, ফেব্রুয়ারিতে স্বামী কেনে ওয়েস্টের সঙ্গে ছাড়াছাড়ি হয় কিমের। বিলিয়নিয়ার তালিকায় রয়েছেন তার সাবেক স্বামীও।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status