ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
গরমে এয়ারকন্ডিশনার ছাড়াই ঘর রাখুন ঠান্ডা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 5 April, 2021, 2:06 PM

গরমে এয়ারকন্ডিশনার ছাড়াই ঘর রাখুন ঠান্ডা

গরমে এয়ারকন্ডিশনার ছাড়াই ঘর রাখুন ঠান্ডা

এয়ারকন্ডিশনার ছাড়াই কীভাবে ঘরকে ঠান্ডা রাখবেন। দুপুরের সময় ঘরের দক্ষিণ ও পশ্চিম জানালা বন্ধ করে দেবেন। যেখানে সরাসরি  সূর্যের আলো পড়ে সেসব জানালার পর্দা বা উইন্ডো ব্লাইন্ড টেনে রাখুন।

খেয়াল করুন আপনার ঘরে কোন জানলা দিয়ে সবচেয়ে বেশি হাওয়া-বাতাস খেলে এমন জানলা বা দরজা থাকলে সেটি খোলা রাখুন, এতে গুমোটভাব বেড়িয়ে যাবে।

ঘরের জানলাগুলোতে ছায়ার জন্য বাইরে থেকে সানশেড না থাকলে, সানশেড বা ছাউনির ব্যবস্থা করুন। গাছ লাগানোর মত ব্যবস্থা থাকলে ঘরের চারপাশে গাছপালা লাগান।  

বিছানার চাদর বদলান। গরমের মসয় আপনার ঘরের বিছানায় মোটা বা কারুকাজ আছে এমন  চাদর পাতবেন না। সাদা বা হালকা রঙের কাপড় তাপ শোষণ করে না বরং প্রতিফলিত করে এমন চাদর পাতুন।

সাদা রঙ আল্ট্রাভায়োলেট রশ্মিকে প্রতিহত করে প্রাকৃতিকভাবে ঘরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, তাই চেষ্টা করবেন ছাদে সাদা রঙের পেইন্টিং করাতে।

কম্পিউটার, ল্যাপটপ, টিভি প্রচুর তাপ উৎপন্ন করে যা ঘরকে গরম করে ফেলে। তাই খুব প্রয়োজন না হলে কম্পিউটার, ল্যাপটপ, টিভি বন্ধ করে রাখুন।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status