ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
রুমিন ফারহানাকে হুইপ মনোনয়ন বিএনপির
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 3 April, 2021, 5:28 PM

রুমিন ফারহানাকে হুইপ মনোনয়ন বিএনপির

রুমিন ফারহানাকে হুইপ মনোনয়ন বিএনপির

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলীয় হুইপ হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি। শনিবার (০৩ এপ্রিল) ব্যারিস্টার রুমিন ফারহানা তার ফেরিফাইড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে রুমিন ফারহানা বলেন, ‘দলের পক্ষ থেকে আমাকে জাতীয় সংসদের হুইপ মনোনয়ন দেওয়া হয়েছে। আমার প্রতি দলের সর্বোচ্চ নেতৃত্ব যে আস্থা রেখেছে তার মর্যাদা রক্ষার আপ্রাণ চেষ্টা আমি করবো। ইনশাআল্লাহ।’

এ প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, শনিবার অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের স্পিকারের কাছে দলীয় হুইপ হিসেবে সংসদ সদস্য রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়।

এ সময় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ, আমিনুল ইসলাম ও রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status