ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রচারণার গাড়ি থামিয়ে সবজি কিনলেন নুসরাত!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 3 April, 2021, 5:15 PM

প্রচারণার গাড়ি থামিয়ে সবজি কিনলেন নুসরাত!

প্রচারণার গাড়ি থামিয়ে সবজি কিনলেন নুসরাত!

পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেসের হয়ে বিভিন্ন এলাকার প্রার্থীদের নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। শুক্রবার (২ এপ্রিল) ভোট প্রচারে গিয়ে রাস্তার পাশে বাজার করতে শুরু করেন তিনি।

বেহালা পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের হয়ে নির্বাচনী প্রচারে বের হয়েছিলেন নুসরাত। প্রার্থী রত্না চট্টোপাধ্যায়কে পাশে নিয়ে হুড খোলা গাড়়িতে করে চলে ভোট প্রচার। সেই প্রচারের ফাঁকেই নিরাপত্তা বলয় ভেঙে সাধারণ গৃহিণীর মতো আলু, পটল, শাক-সবজির দরদাম করেন। এরপর পছন্দের সবজি কিনে বাড়িতে নিয়ে যান নুসরাত।

রাস্তা থেকে নুসরাতের সবজি কেনার মুহূর্ত ক্যামেরাবন্দী হতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ছবিগুলো। ছবিগুলির ক্যাপশনে লেখা, 'একদিকে দায়িত্ববান সাংসদ অন্যদিকে পাকা গৃহিণী, আজ প্রচারের ফাঁকে সবজির দোকানে একটু সবজি বাছাবাছি।'

নুসরাত জাহানের এমন কাণ্ড নজর কেড়েছে সাধারণ ভক্তদের। অনেকেই তার প্রশংসা করছেন। এতো বড় নায়িকা ও সাংসদ হওয়া সত্ত্বেও তিনি রাস্তা থেকে সবজি কিনেছেন, এটা দেখে অনেকেই বলছেন ‘যে রাঁধে, সে চুলও বাঁধে’।

প্রসঙ্গত, ভাইরাল হওয়া ছবিগুলোতে বেশ সাধারণ বেশেই দেখা গেছে নুসরাতকে। তীব্র গরমের কথা মাথায় রেখেই হয়তো বাদামি রঙের প্রিন্টেড সুতির শাড়ি আর কালো ফুল হাতা ব্লাউজ পরেছিলেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status