ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
আলিয়ার প্রথম
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 5 March, 2021, 2:33 PM

আলিয়ার প্রথম

আলিয়ার প্রথম

বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। গ্ল্যামার আর অভিনয় গুণে তিনি জয় করে নিয়েছেন কোটি কোটি ভক্তের মন। সম্প্রতি মহেশ ভাটকন্যা নাম লিখিয়েছেন প্রযোজক হিসেবে। ‘ইটার্নাল সানশাইন’ নামের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আলিয়া প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করছেন।

টুইটারে এ নিয়ে তিনি লিখেন, “এটি একটু বিশেষ। আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘ডার্লিংস’ সিনেমার ঘোষণা দিচ্ছি। সঙ্গে আছেন প্রিয় শাহরুখ খান ও রেড চিলিস এন্টারটেইনমেন্ট।” ছবিটি পরিচালনা করবেন জাসমিত কে রীন। আলিয়া ছাড়াও এতে অভিনয় করবেন শেফালি শাহ, বিজয় ভার্মা, রোশান ম্যাথিউ প্রমুখ।

এদিকে গত মাসের শেষ সপ্তাহে প্রকাশ হয় আলোচিত সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র টিজার। এতে দর্শকদের চমক দেখান আলিয়া। টিজার মুক্তির আগেই প্রকাশ্যে আসে সঞ্জয়লীলা বানসালি পরিচালিত এই সিনেমার পোস্টার। তখন থেকেই এটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। সব ঠিক থাকলে চলতি বছরের ৩০ জুলাই ছবিটি মুক্তি পাবে।


সম্পাদনায়: এম আলমগীর      

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status