ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩৭ ফ্যাশন ডিজাইনার নিয়ে শুরু রয়াল বেঙ্গল এটেলিয়ার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 5 March, 2021, 12:11 PM

৩৭ ফ্যাশন ডিজাইনার নিয়ে শুরু রয়াল বেঙ্গল এটেলিয়ার

৩৭ ফ্যাশন ডিজাইনার নিয়ে শুরু রয়াল বেঙ্গল এটেলিয়ার

করোনার ক্ষতি কাটিয়ে উঠতে ফ্যাশন ডিজাইনার ও কর্পোরেট উদ্যোক্তাদের নিয়ে বিশেষ আয়োজন।

করোনায় শিল্পের প্রায় প্রতিটি খাতই ক্ষতিগ্রস্ত। সেই ক্ষতি কাটিয়ে উঠতেই ফ্যাশন ডিজাইনার ও কর্পোরেট উদ্যোক্তাদের নিয়ে লা মেরিডিয়ান এর ঢাকার মালিকানা প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস লিমিটেডের বিশেষ আয়োজন।

উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা করতে লা মেরিডিয়ানে রয়াল বেঙ্গল এটেলিয়ার নামে বিশেষ এ  আয়োজনের ব্যবস্থা করা হয়। ই আয়োজনে নিজেদের তৈরি পণ্য নিয়ে অংশ নিয়েছেন ৩৭ জন ফ্যাশন ডিজাইনার। যারা প্রত্যকেই নারী উদ্যোক্তা।

করোনায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সহায়তা করতেই এ আয়োজন বলে জানান বেস্ট হোল্ডিংস লিমিটেডের নির্বাহী পরিচালক মুসলিম আলী আরিফ।

নারী দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার জমকালোরয়াল বেঙ্গল এটেলিয়ারের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে, বিজিএমইএ সভাপতি রুবানা হক নারী উদ্যোক্তাদের অভয় দিয়ে বলেন, 'এই পথযাত্রায় কেউ পাশে না থাকলেও সততা ও নিষ্ঠা নিয়ে এবং আত্মসম্মান নিয়ে কাজ করে যেতে হবে।'

উদ্বোধনী আয়োজনের ফ্যাশন শো'তে অংশ নেয় দেশের নামকরা সব মডেল। উদ্যোক্তাদের নিয়ে এ আয়োজন চলবে রোজার ঈদের চাঁদরাত পর্যন্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status