ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 4 March, 2021, 6:09 PM
সর্বশেষ আপডেট: Thursday, 4 March, 2021, 6:36 PM

করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী

করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আজ বিকেলে টিকা নিয়েছেন।’

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি টিকা নেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা। গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকা কার্যক্রম উদ্বোধন করেন।

গত ২২ জানুয়ারি ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশে টিকা আসে প্রথমবারের মতো। সেদিন ভারত সরকারের উপহারের ২০ হাজার টিকা পৌঁছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তিন দিন পর বাংলাদেশের কেনা ৫০ লাখ টিকা আসে।

সরকার শুরুতেই সিদ্ধান্ত নেয়, টিকা প্রথমে পাবে সম্মুখসারির যোদ্ধা অর্থাৎ স্বাস্থ্যকর্মীরা। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, বীর মুক্তিযোদ্ধা, সরকারের অত্যাবশ্যকীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও ৬০ বছরের বেশি বয়সীদেরকে রাখা হয় অগ্রাধিকার তালিকায়।

সম্পাদনায়: এম আলমগীর     

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status