ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
প্রেমিকা আসার খবরে পালিয়ে গেলেন প্রেমিক
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 4 March, 2021, 6:04 PM

প্রেমিকা আসার খবরে পালিয়ে গেলেন প্রেমিক

প্রেমিকা আসার খবরে পালিয়ে গেলেন প্রেমিক

মেহেরপুরের গাংনী উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকা (১৫) বাড়িতে এসেছে শুনে পালিয়ে গেছেন প্রেমিক (২২)। মেয়েটি আত্মহত্যা করার হুমকি দেওয়ায় প্রেমিকের বাবা দুই রাত তার পাহারার ব্যবস্থা করেন।

স্থানীয় কয়েকজন বলেন, একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী গত মঙ্গলবার সকালে বিয়ের দাবিতে উপজেলার ছাতিয়ান গ্রামে তার প্রেমিক আকাশের বাড়িতে যায়। খবর পেয়ে আকাশ বাড়ি থেকে পালিয়ে যান। আকাশের বাবাকে ওই কিশোরী জানায় যে আকাশ তাকে বিয়ে না করলে কীটনাশক পান করে সে আত্মহত্যা করবে।

আকাশের বাবা জহুরুল ইসলামের দাবি, তিনি রাত জেগে পাহারার ব্যবস্থা করেছেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। বিষয়টি সমাধানে পরের দিন বুধবার রাতে সামাজিকভাবে বৈঠকে বসেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে মেয়েটিকে বুঝিয়ে বাড়িতে নিয়ে যান তার মা–বাবা। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

মেয়েটির বাবার দাবি, বিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়ে আকাশের প্রেমের ফাঁদে পড়ে তাঁর মেয়ে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছে ছেলেটি। এ নিয়ে তাদের সামাজিকভাবে হেয় হতে হচ্ছে।

গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তা সেলিম শাহনেওয়াজ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ে। মেয়েটির পরিবার চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারে।


সম্পাদনায়: এম আলমগীর      

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status