ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
গার্লস স্কুল থেকে সনদ নিলেন আব্দুর রাজ্জাক!
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 4 March, 2021, 5:56 PM

গার্লস স্কুল থেকে সনদ নিলেন আব্দুর রাজ্জাক!

গার্লস স্কুল থেকে সনদ নিলেন আব্দুর রাজ্জাক!

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাচন অফিসে গার্লস স্কুল থেকে নেয়া জাল সনদে নতুন ভোটার হতে গিয়ে আব্দুর রাজ্জাক (২১) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সদর উপজেলা নির্বাচন অফিসার হাওলাদার মোহাম্মদ কামরুল হাসান জানান, কুড়িগ্রাম পৌরসভা এলাকায় চরহরিকেশ গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীনের পুত্র আব্দুর রাজ্জাক গত ১৬ ফেব্রুয়ারি তারিখে অনলাইনে ভোটার হওয়ার আবেদন করেন। বৃহস্পতিবার দুপুরে ওই যুবকের জেএসসি সনদের মূলকপি যাচাইকালে তার নাম ও জন্ম তারিখ স্ক্যান করে পরিবর্তন করার সত্যতা পাওয়া যায়।

তিনি বলেন, ছেলে হয়েও ২০১৪ সালে ত্রিমোহণী জুনিয়র গার্লস হাই স্কুল থেকে ৮ম শ্রেণি পাশের জাল সনদ জমা দেয় আব্দুর রাজ্জাক। সনদের সত্যতা না পাওয়ায় আব্দুর রাজ্জাককে কুড়িগ্রাম সদর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে আব্দুর রাজ্জাক জানান, আমার মোটর ড্রাইভিং লাইসেন্সের জন্য অষ্টম শ্রেণি পাস দরকার। না বুঝে অন্যের প্ররোচনায় কাজটি করেছি। এজন্য আমি অনুতপ্ত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, জাল সনদে ভোটার হওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদনায়: এম আলমগীর    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status