ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
কামড়ে দেবরের মাংস তুলে নিলেন ভাবি
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 4 March, 2021, 5:55 PM

কামড়ে দেবরের মাংস তুলে নিলেন ভাবি

কামড়ে দেবরের মাংস তুলে নিলেন ভাবি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালীর দশমিনায় মো. সজিব হোসেন (২৪) নামে এক দেবরকে কামড়ে হাতের মাংস তুলে নিয়েছেন ভাবি। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের বহরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভাবির কামড়ের শিকার যুবক ওই গ্রামের হাসেম চৌকিদারের ছেলে। স্বজনরা আহত দেবরকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভর্তি করেছেন।

আহত সজিব যুগান্তরকে জানান, উপজেলার বহরমপুর ইউনিয়নের বহরমপুর গ্রামে তার বাড়ি। ঘটনার দিন সকালে তার মা লালবিবি চাচি আনোরার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা বলছিলেন। সেখানে তিনিও উপস্থিত ছিলেন। পরে তার সেজো ভাই আলমগীর চৌকিদারের স্ত্রী নারগিস আক্তার বাজার থেকে ফিরে তাদের একসঙ্গে দেখে মনে করেন তারা তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন।

তিনি জানান, এ ঘটনার জের ধরে ভাবি নারগিস আক্তারের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে ভাবি তার বাম হাতে তিনটি কামড় দিয়ে মাংস তুলে নেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভর্তি করেন।

দশমিনা থানার ওসি মো. জসিম যুগান্তরকে বলেন, বিষয়টি আমার জানা নেই।


সম্পাদনায়: এম আলমগীর     

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status