ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
উন্নয়নশীল দেশের স্বীকৃতি : বাংলাদেশকে বিমসটেকের অভিনন্দন
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 3 March, 2021, 10:30 PM

উন্নয়নশীল দেশের স্বীকৃতি : বাংলাদেশকে বিমসটেকের অভিনন্দন

উন্নয়নশীল দেশের স্বীকৃতি : বাংলাদেশকে বিমসটেকের অভিনন্দন

দি বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল কেটনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশন (বিমসটেক) স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে।

আজ বুধবার বিমসটেকের নবনিযুক্ত মহাসচিব (এসজি) তেনজিন লেকফেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে এ অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বৈঠকের পর গণমাধ্যমকে ব্রিফ করেন।

বিমসটেক মহাসচিব শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সফলভাবে কভিড-১৯ মহামারি মোকাবেলা করে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করায় তার সরকারের ভূয়সী প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী আশা করেন, আগামী দিনগুলোতে করোনাভাইরাস পরিস্থিতির আরো উন্নতি হবে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভুটানের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করে শেখ হাসিনা বলেন, ভুটান বাংলাদেশের স্বাধীনতা স্বীকৃতি দানকারী প্রথম দেশ।

বিমসটেকের নয়া মহাসচিব, যিনি একজন ভুটানি, শেখ হাসিনাকে ভুটানের রাজা ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রীও ভূটানের রাজা ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন। ভুটানের নাগরিক তেনজিন লেকফেল ২০২০ সালের ৬ নভেম্বর বিমসটেকের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিমসটেক দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন। বিমসটেকভুক্ত দেশগুলোতে ১ দশমিক ৫ বিলিয়ন লোকের বাস।

সম্পাদনায়: এম আলমগীর    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status