ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
সেফটিক ট্যাংকে পড়ে মা ও শিশু ছেলেসহ নিহত ৩
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 3 March, 2021, 10:33 PM

সেফটিক ট্যাংকে পড়ে মা ও শিশু ছেলেসহ নিহত ৩

সেফটিক ট্যাংকে পড়ে মা ও শিশু ছেলেসহ নিহত ৩

ময়মনসিংহের ভালুকায় প্রভিটা ফিসফিড নামে একটি ফ্যাক্টরির সেফটিক ট্যাংকে পড়ে মা ও শিশু ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার রাতে উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া বহুলী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ জেলার প্রকৌশলী সজল বাচ্চি ভালুকা উপজেলার ধলিয়া বহুলী গ্রামে অবস্থিত প্রভিটা ফিসফিড ফ্যাক্টরির ভেতর সপরিবারে বসবাস করে চাকরি করে আসছিলেন। বুধবার সন্ধ্যায় সজল বাচ্চির ছেলে রহিস বাচ্চি (৩) খেলা করার সময় চটের বস্তা দিয়ে ঢাকা ভাঙা সেফটিক ট্যাংকে পড়ে যায়। দুই তলা থেকে শিশু সন্তান ট্যাংকিতে পড়ে যেতে দেখে মা শ্রীমতি রানী (৩০) তাকে উদ্ধারের জন্য ট্যাংকে ঝাপিয়ে পড়েন। খোঁজ পেয়ে ট্যাংকে পড়ে যাওয়া মা ও ছেলেকে উদ্ধারের জন্য ফ্যাক্টরির শ্রমিক রংপুর জেলার মিঠাপুকুরের হৃদয় (২২) চেষ্টা করলে তিনিও ট্যাংকিতে পড়ে যান। খবর পেয়ে ভালুকা ও ত্রিশাল ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে পড়ে যাওয়া তিনজনের লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে কথা বলতে একাধিকবার চেষ্টা করেও ফ্যাক্টরির কারো সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হয়নি। তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোনিম সারোয়ার জানান, ঘটনার পরপরই ভালুকা ও ত্রিশালের দুটি ইউনিট উদ্ধারের চেষ্টা চালিয়ে তিনজনের লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম। তিনি জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনায়: এম আলমগীর   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status