বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগরে সনিয়ির সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমের সঙ্গে বিপিএমসিএর প্রতিনিধি দলের ২০২১-২০২২ অর্থ বছরের জাতীয় বাজেট প্রণয়ণ সংক্রান্ত আলোচনা সভায় নেতারা এ দাবি জানান। জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় বেসরকারি মেডিকেল কলেজগুলো সরকারি নীতিমালা অনুযায়ী, অলাভজনক প্রতিষ্ঠান হওয়ায় সব ধরনের ট্যাক্স মওকুফ সুবিধা, কোভিড-১৯ চিকিৎসা ও সুরক্ষার সব উপকরণ আমদানিতে ট্যাক্স মওকুফ সুবিধা অব্যাহত রাখা, জীবন রক্ষাকারী যন্ত্রপাতি যেমন- ব্লাডব্যাংক, পেমেন্ট মনিটর, ভেন্টিলেটর, আইসিইউসহ অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতির কর মওকুফের দাবি জানায় বিপিএমসিএ।
জাতীয় রাজস্ব রোর্ডের চেয়ারম্যান দেশের বেসরকারি স্বাস্থ্য খাতের সব চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের কোভিড চলাকালীন অক্লান্ত পরিশ্রম করে যে ত্যাগ ও সেবা দিয়েছেন তার প্রশংসা করেন।
এ সময় তিনি সরকারিভাবে কোভিড চিকিৎসা ও দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্যান্সার, হার্ট প্রভৃতি জটিল রোগের চিকিৎসা প্রদানের জন্য হাসপাতাল স্থাপন করা হলে ট্যাক্স সংক্রান্ত সুবিধা পাওয়ার সুপারিশ করা হবে মর্মে সভায় আশ্বাস দেন।
প্রাক-বাজেট আলোচনায় সভায় বক্তব্য রাখেন- অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান, গ্রিনলাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মঈনুল আহসান, জাপান ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. মোয়াজ্জেম হোসেন, সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. রেফায়েতুল্লাহ শরীফ ও বিপিএমসিএ’র অর্থ-সম্পাদক ও তায়েরুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুল হক এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা।