ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বিক্রি হওয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিল প্রশাসন
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 3 March, 2021, 9:42 PM

বিক্রি হওয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিল প্রশাসন

বিক্রি হওয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিল প্রশাসন

নাটোরের বড়াইগ্রামে সুদ ব্যবসায়ীদের চাপে টাকা পরিশোধের জন্য বিক্রি হওয়া কন্যা শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন। বুধবার (৩ মার্চ) দুপুরে নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ ওই শিশুকে তার মায়ের কোলে তুলে দেন। এসময় ভ্যানচালক রেজাউল করিমের সকল ঋণ পরিশোধ, তাকে ভ্যান কিনে দেওয়াসহ নানা সুবিধা দেওয়ার জন্য ইউএনওকে নির্দেশ দেন জেলা প্রশাসক।

এসময় বড়াইগ্রামের উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, নগর ইউনিয়নের চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার (১ মার্চ) সুদ ব্যবসায়ীদের চাপে বাধ্য হয়ে উপজেলার নগর ইউনিয়নের কয়েন গ্রামের ভ্যানচালক বাবা রেজাউল করিম তার ২২ দিনের শিশু কন্যা চাঁদনী আক্তার লিজাকে এক লাখ ১০ হাজার টাকায় বিক্রি করে দেন। লিজাকে কিনে নেন সুদ কারবারি আব্দুস সামাদের আত্মীয় পাবনার ঈশ্বরদী উপজেলার সরাইকান্দি কারিগরপাড়ার মৃত মোভাক্ষর হোসেনের ছেলে রফিকুল ইসলাম। পরে আব্দুস সামাদসহ অন্যান্য সুদ কারবারিরা তাদের পাওনা টাকা ভাগাভাগি করে নিয়ে অবশিষ্ট টাকায় রেজাউল ইসলামকে একটি ভ্যান কিনে দেন।

মঙ্গলবার (২ মার্চ) ঘটনাটি সময় সংবাদসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। খবর পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে রাতেই ভুক্তভোগীর বাড়িতে গিয়ে অনুসন্ধানে প্রকৃত ঘটনা উদঘাটন করেন ইউএনও জাহাঙ্গীর আলম। পরে বিক্রিত শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়ার উদ্যোগ গ্রহণ করেন।

বুধবার (৩ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কক্ষে শিশুটিকে মায়ের কোলে তুলে দেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। এসময় জেলা প্রশাসক নগদ ১০ হাজার টাকা, শুকনা খাবার এবং ফলমুল তুলে দেন।

শিশুটিকে ফিরে পেয়ে এক প্রতিক্রিয়ায় মা ফুলজান বেগম বলেন, ঋণের বোঝার কারণে সুদ ব্যবসায়ীদের চাপে শিশুটিকে বিক্রি করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু প্রশাসন আমাদের পাশে দাঁড়িয়ে আমার মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর যেন কারও এমন ঘটনা না ঘটে।

নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, গণমাধ্যমে বিষয়টি দেখার পরপরই সংশ্লিষ্ট উপজেলার ইউএনওকে শিশুটি উদ্ধারের জন্য নির্দেশ প্রদান করি। পরে ইউএনও শিশুটিকে উদ্ধার করার পর চিকিৎসা শেষে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি। এছাড়া শিশুটির বাবা চলমান ঋণ পরিশোধ, একটি ভ্যান ক্রয় এবং মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না তার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গৃহের ব্যবস্থা করে করে দেওয়া হবে।

সম্পাদনায়: এম আলমগীর    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status