ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 3 March, 2021, 4:09 PM

২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু

২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু

কোভিড-১৯ মহামারিতে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।  নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬১৪ জন। ১৬ হাজার ৪১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এই সময়ে।

দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিসংখ্যান জানাতে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত পাঁচ সপ্তাহ ধরে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ছয়শর নিচে ছিল। এর আগে সর্বশেষ ২৫ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ৬০২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর জানিয়েছিল।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে মারা যাওয়া পাঁচজনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৪২৮ জনের মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় আরও ৬১৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে পতলাখ ৪৭ হাজার ৯৩০ জন হয়েছে।

গত একদিনে ৯৩৬ রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে চার লাখ ৯৯ হাজার ৬২৭ জন হয়েছে।
 বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status