ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
অবশেষে জয়ের স্বাদ পেল লিভারপুল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 1 March, 2021, 12:40 PM

অবশেষে জয়ের স্বাদ পেল লিভারপুল

অবশেষে জয়ের স্বাদ পেল লিভারপুল

টানা চার হারের পর অবশেষে জয়ের স্বাদ পেয়েছে লিভারপুল। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তলানির দলটিকে হারিয়ে ব্যর্থতার বৃত্ত ভাঙল ইয়ুর্গেন ক্লপের দল লিভারপুল।

রোববার প্রতিপক্ষের মাঠে ২-০ ব্যবধানে জিতেছে শিরোপাধারীরা। একটি গোল করেন কার্টিস জোন্স। অন্যটি ছিল আত্মঘাতী।

প্রথমার্ধের লড়াইটা ছিল যেন লিভারপুল ও স্বাগতিক গোলরক্ষক র‌্যামসডেলের মধ্যে। দ্বাদশ মিনিটে ডি-বক্সে ঢুকে রবের্তো ফিরমিনোর নেয়া শট এগিয়ে এসে পা দিয়ে ঠেকান তিনি।

৩০তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে উঠে কাছ থেকে মোহামেদ সালাহর প্রচেষ্টাও রুখে দেন র‌্যামসডেল। দুই মিনিট পর ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের জোরাল শটে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান তিনি।

বিরতির আগে ডান দিকে ঝাঁপিয়ে ফেরান জর্জিনিয়ো ভেইনালডামের শট। অবশেষে দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে অপেক্ষা ফুরোয় চ্যাম্পিয়নদের। এই গোলে বড় অবদান অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের। ডান দিকের বাইলাইন থেকে তার ক্রসে ফিরমিনোর ব্যাকহিল ফ্লিকে বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে পেয়ে যান জোন্স। ইংলিশ মিডফিল্ডার জোরালো শটে লক্ষ্যভেদ করেন।

লিভারপুলের জয়ের পথ মসৃণ হয়ে ৬৪ মিনিটে। ফিরমিনোর শট বিপদমুক্ত করতে যেয়ে উল্টো নিজেদের ঘরে পাঠিয়ে দেন কিন ব্রায়ান। এই ডিফেন্ডারের আত্মঘাতী গোলে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের শীর্ষরা।

সম্পাদনায়: মোহনা আজিজ  
                   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status