ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
রংপুরে আ.লীগ-বিএনপির ভরাডুবি, মেয়র হলেন এরশাদুল
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 1 March, 2021, 11:06 AM

রংপুরে আ.লীগ-বিএনপির ভরাডুবি, মেয়র হলেন এরশাদুল

রংপুরে আ.লীগ-বিএনপির ভরাডুবি, মেয়র হলেন এরশাদুল

পঞ্চম ধাপের পৌর নির্বাচনে রংপুরের হারগাছ পৌরসভায় ভরাডুবি হয়েছে আওয়ামী লীগ-বিএনপির। হারগাছ পৌরসভায় মেয়র হলেন এরশাদুল হক। এরমধ্যে জামানত হারিয়েছেন বিএনপির মোনায়েম হোসেন ফারুক। নারিকেল গাছ প্রতীকে এরশাদুল হক স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন।

নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হলেন স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী এরশাদুল হক।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

সকাল থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডের ২০ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়। নারী ভোটার বেশি হলেও পুরুষ ভোটার ছিলো কম।

রংপুরের হারাগাছ পৌরসভায় সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে । পরিবেশ-পরিস্থিতি শান্তিপূর্ণ ছিলো ।

বিকেল থেকে ভোট গণনা শেষে রাত ৯টার দিকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন।

ঘোষণাকৃত ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) এরশাদুল হক নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ২৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত হাকিবুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন সাত হাজার ১৭৩ ভোট।

এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী মোনায়েম হোসেন ফারুক চার হাজার ৯২১ ও ইসলামী আন্দোলন বাংলাদেশে’র প্রার্থী জাহিদ হোসেন পেয়েছেন দুই হাজার ২০৫ ভোট।

এ পৌরসভায় ভোট পড়েছে শতকার ৬৪ দশমিক ৭২ শতাংশ। বৈধ ভোট পড়েছে ৩১ হাজার ৫৫৯ ও ১৬৪ ভোট বাতিল হয়েছে।

সম্পাদনায়: মোহনা আজিজ 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status