ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
করোনা টিকা নিলেন মোদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 1 March, 2021, 10:43 AM
সর্বশেষ আপডেট: Monday, 1 March, 2021, 11:17 AM

করোনা টিকা নিলেন মোদি

করোনা টিকা নিলেন মোদি

ভারতীয় কোম্পানি ভারত বায়োটেকের তৈরি করোনাভাইরাসের টিকা কোভ্যাকসিন গ্রহণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (১ মার্চ) সকাল ৬টা ২৫ মিনিটে দিল্লির এইমসে টিকা গ্রহণ করেন মোদি।

টিকা নেয়ার পর নরেন্দ্র মোদি জানান, এদিন এইমসে গিয়ে করোনার প্রথমদফার ডোজ নিলাম। কোভিডের বিরুদ্ধে যেভাবে চিকিৎসক ও বিজ্ঞানীরা লড়েছেন, তা সত্যিই অভাবনীয়। যারা টিকা নেওয়ার যোগ্য তাদরকে অনুরোধ করব টিকা নিতে। চলুন সকলে মিলে একসঙ্গে কোভিড মুক্ত ভারত গড়ে তুলি।

করোনা কোনো সমস্যা নেই, তাদের করোনার টিকা নেয়ার আহ্বান জানান মোদি। ভারতে সাধারণ মানুষকে করোনার টিকাদান শুরু হয়েছে আজ। দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ৬০ বা তার বেশি বয়সী নাগরিকদের টিকা দেয়া হবে। দেশটিতে প্রথম দফায়, চিকিত্‍সক, স্বাস্থ্যকর্মীদের মতো সামনের সারির করোনা যোদ্ধাদের টিকা দেয়া হয়েছে। দ্বিতীয় দফায় দেয়া হয়েছে পুলিশকর্মীদের।

প্রসঙ্গত, ১৬ জানুয়ারি ভারতে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দফায় স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির যোদ্ধাদের করোনা টিকা দেওয়া হয়। ২৮ ফেব্রুয়ারি থেকে দেশেটিতে দ্বিতীয় দফার টিকাদান শুরু হয়েছে।

সম্পাদনায়: মোহনা আজিজ 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status