ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩
ছাত্রদলের ৩ নেতাকর্মীকে নিয়ে গেছে সাদা পোশাকধারীরা
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 February, 2021, 11:01 PM

ছাত্রদলের ৩ নেতাকর্মীকে নিয়ে গেছে সাদা পোশাকধারীরা

ছাত্রদলের ৩ নেতাকর্মীকে নিয়ে গেছে সাদা পোশাকধারীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ছাত্রদলের তিন নেতাকর্মীকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের আটক করা হয় বলে জানান ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমানুল্লাহ আমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিদিনের মতো টিএসসিতে আড্ডা দিচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েকজন লোক সাদা পোশাকে ঢাবি শাখা ছাত্রদলের সদস্য এবং ডাকসু নিবার্চনের জিএস প্রার্থী আনিসুর খন্দকার আনিক, এফ রহমান হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার জিসান, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের কর্মী আতিক মোর্শেদকে তুলে নিয়ে যায়।

ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমানুল্লাহ আমান বলেন, ‘সন্ধ্যার সময় টিএসসি থেকে আমাদের ছাত্রদলের তিন জনকে আটক করা হয়েছে। তাদের আটক করে কোথায় নেওয়া হয়েছে এটা জানা যাচ্ছে না। ’

আটকের বিষয়টি অস্বীকার করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ‘আমরা টিএসসি থেকে কাউকে আটক করি নাই। কাউকে আটকের তথ্য আমার জানা নাই।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রাব্বানী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিএসসি থেকে তিনজনকে আটক করেছে জানতে পেরেছি। বন্ধ ক্যাম্পাসে কী জন্য তাদের আটক করা হলো তা জানতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আটক করার আগে পুলিশ কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিল কিনা জানতে চাইলে প্রক্টর বলেন, ‘আমি আগে থেকে কিছু জানতাম না। তাদের আটকের পর জানতে পেরেছি।’

সম্পাদনায়: এম আলমগীর      
            
                
                
                
                    
                        
                    
                    
                        
                    
                    
                        
                    
                    
                        
                    
                
            
            
               

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status