ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব পদ থেকে অব্যাহতি চেয়েছেন খোকন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 February, 2021, 2:57 PM

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব পদ থেকে অব্যাহতি চেয়েছেন খোকন

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব পদ থেকে অব্যাহতি চেয়েছেন খোকন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন আশরাফুল আলম খোকন। তিনি ২০১২ সালের ১৮ আগস্ট থেকে এই পদে দায়িত্ব পালন করছিলেন।

আজ রোববার খোকন এই আবেদন করেন। নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।

আশরাফুল আলম লিখেছেন, তিনি যুক্তরাষ্ট্রের হফস্ট্রা ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছেন। তাঁর চাকরি চুক্তিভিত্তিক। চুক্তিভিত্তিক নিয়োগে শিক্ষাছুটির কোনো বিধান নেই। তিনি লিখেছেন, ‘খারাপ সময়ে যোগদান করে ভালো সময়ে এসে সাড়ে সাত বছরের জার্নি আপাতত শেষ করতে যাচ্ছি। হয়তো আবার দেখা হবে।’

আশরাফুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন। সাংবাদিকতা জীবনে তিনি দীর্ঘদিন চ্যানেল আই–এ কর্মরত ছিলেন।

 সম্পাদনায়: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status