ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
সাহসী পোশাকে উন্মুক্ত বক্ষ, ট্রলড অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 February, 2021, 2:54 PM

সাহসী পোশাকে উন্মুক্ত বক্ষ, ট্রলড অভিনেত্রী

সাহসী পোশাকে উন্মুক্ত বক্ষ, ট্রলড অভিনেত্রী

কালো রং তার বেশ পছন্দ। সেই রঙের পোশাকই পরেছিলেন। ওয়েস্টার্ন লুকেই নিজেকে ক্যামেরার সামনে তুলে ধরেছিলেন অভিনেত্রী সোহিনী সরকার। নিয়নের আলোয় সুস্পষ্ট বক্ষ বিভাজিকায় হয়ে উঠেছিলেন মোহময়ী। এমনই কিছু ছবি পোস্ট করেছিলেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। যার জন্য কটাক্ষের শিকার হতে হলো অভিনেত্রীকে।

‘আপনার কাছ থেকে এই ধরনের ছবি আশা করিনি’, এমনই মন্তব্য করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি প্রোফাইল থেকে আবার লেখা হয়েছে, ‘অন্যদের থেকে তফাত কি আর রইলো, বং রূপেতেই পাগল ছিলাম। ওয়েস্টার্ন কালচারে গা ভাসালে নাই পারতে।’

এমন অনেক প্রতিক্রিয়া রয়েছে কমেন্ট বক্সে। অবশ্য অনেকে আবার অভিনেত্রীর সাহসী ছবির প্রশংসাও করেছেন।

ভার্চুয়্যাল যুগে ট্রলডের সংস্কৃতি নতুন নয়। বিশেষ করে মহিলা তারকাদের ক্ষেত্রে। কিছুদিন আগেই গোয়া থেকে খোলামেলা পোশাকের ছবি পোস্ট করে ট্রলড হয়েছিলেন মিমি চক্রবর্তী। ‘পাওরি হো রহি হ্যায়’তে গা ভাসিয়ে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। আর তাতেই ট্রলড হতে হয় যাদবপুরের সাংসদকে। নেতিবাচক মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স।

এর আগে চুল কেটে ট্রোলড হয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হয়েছিলেন শ্রীলেখা মিত্রও। নিন্দুকদের পাল্টা জবাব দিয়েছিলেন দুই অভিনেত্রী। সোহিনী জবাব দিয়েছেন হাসিমুখের ছবি পোস্ট করে। যার ক্যাপশনে লিখেছেন, ‘একটু হেসেই না বলুন’।

 সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status