ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
সোমবার আদালতে হাজির করা হবে সু চিকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 February, 2021, 1:44 PM

সোমবার আদালতে হাজির করা হবে সু চিকে

সোমবার আদালতে হাজির করা হবে সু চিকে

সোমবার আদালতে হাজির করা হবে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি’কে। ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে সেনা হেফাজতে বন্দি ৭৫ বছর বয়সী এই রাজনীতিক।

সবশেষ প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয় সু চি’র বিরুদ্ধে। সেনাবাহিনীর এ মামলায় ১৬ ফেব্রুয়ারি ভার্চুয়ালি আদালতে হাজিরা দেন সু চি। এর আগে তার বিরুদ্ধে বিদেশ থেকে অবৈধভাবে ছয়টি ওয়াকি-টকি রেডিও আমদানি ও নিজের কাছে রাখার অভিযোগ গঠন করে জান্তা।

২০১৫ সালের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে ক্ষমতায় আসেন শান্তিতে নোবেলজয়ী সু চি। ২০২০ সালের নির্বাচনে কারচুপি করে জেতার অভিযোগে তাকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী।

এদিকে, ২০০৮ সালের সংবিধান অনুযায়ী নতুন নির্বাচনের পরই ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছেন দেশটির সেনাপ্রধান মিন অং লাইং। যদিও নির্বাচনের তারিখ ঘোষণা করেননি মিন অং লাইং।

 সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status