ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ঢাকায় ছাত্রদলের সমাবেশে পুলিশের লাঠিপেটা, গুলি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 February, 2021, 12:43 PM

ঢাকায় ছাত্রদলের সমাবেশে পুলিশের লাঠিপেটা, গুলি

ঢাকায় ছাত্রদলের সমাবেশে পুলিশের লাঠিপেটা, গুলি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত ছাত্রদলের সমাবেশে নেতাকর্মীদের পুলিশ লাঠিপেটা করেছে।

এতে অনেকেই আহত হয়েছেন বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।     

কর্মসূচি ঘিরে রোববার সকাল ১০টার দিক থেকে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা প্রেসক্লাব এলাকায় জড়ো হতে থাকেন। বেলা সোয়া ১১টার দিকে তারা রাস্তায় নামেন।

এ সময় পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করে। নেতাকর্মীদের যাকে সামনে পায়, তাকে লাঠিপেটা করে। চলে পাল্টাপাল্টি ধাওয়া।

পুলিশের লাঠিপেটায় একপর্যায়ে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। তারপর নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। তখন তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

শায়রুল কবির খান যুগান্তরকে বলেন, ছাত্রদলের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ লাঠিপেটা করেছে। অনেকে নেতাকর্মী রক্তাক্ত হয়েছেন।

 সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status