ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
কেন শাকিবের পুরস্কার গ্রহণ করলেন বুবলী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 27 February, 2021, 3:41 PM

কেন শাকিবের পুরস্কার গ্রহণ করলেন বুবলী

কেন শাকিবের পুরস্কার গ্রহণ করলেন বুবলী

‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’র মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটাল প্লাটফর্মে বিভিন্ন ক্ষেত্রে অবদান ও শ্রেষ্ঠত্বের জন্য এই পুরস্কার প্রদান করা হয়েছে। এতে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চ্যানেল আই চেতনা চত্বরে আলো ঝলমলে মঞ্চে তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক (এমপি) শ্রেষ্ঠ নায়কের ক্যাটাগরিতে শাকিব খানের নাম ঘোষণা করেন।

কিন্তু মঞ্চে শাকিব খান উপস্থিত না থাকায় তার পুরস্কারটি গ্রহণ করেন শবনম বুবলী। এর আগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান বুবলী।

এ ঘটনায় অনেকেই নড়েচড়ে বসেছেন। কেননা তারা অতীতের একটি ঘটনা স্মরণ করিয়ে দিতে চাইছেন। এর আগে ঠিক এভাবেই একটি অনুষ্ঠানে শাকিব খানের পক্ষ থেকে অপু বিশ্বাস তার পুরস্কার গ্রহণ করেছিলেন। সে সময় শাকিব অপুর সর্ম্পক ভালো যাচ্ছিলো না। এবার একই ঘটনা ঘটলো।

সম্পাদনায়: মোহনা আজিজ   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status