ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
বাংলা ভাষা নিয়ে ভিন্নধর্মী আয়োজন, ক্যালিগ্রাফি প্রতিযোগিতা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 27 February, 2021, 3:37 PM

বাংলা ভাষা নিয়ে ভিন্নধর্মী আয়োজন, ক্যালিগ্রাফি প্রতিযোগিতা

বাংলা ভাষা নিয়ে ভিন্নধর্মী আয়োজন, ক্যালিগ্রাফি প্রতিযোগিতা

বাংলা ভাষা নিয়ে ব্যতিক্রমী এক প্রতিযোগিতার আয়োজন করেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।  'বর্ণশিল্পী' শিরোনামের এই আয়োজনটির মাধ্যমে বাংলা ভাষার ঐতিহাসিক ও কালজয়ী গান, কবিতা, স্লোগান, ভাষণসহ মানুষের হৃদয়ে চিরস্থায়ী আসন পাওয়া হৃদয়স্পর্শী সব অভিব্যক্তিকে ক্যালিগ্রাফির সৌন্দর্যে ফুটিয়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

বাংলা ভাষাকে কেন্দ্র করে ভিন্নধর্মী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে চার ক্যাটাগরিতে। প্রাথমিক ক্যাটাগরিতে ৫ম শ্রেণি পর্যন্ত, মাধ্যমিক ক্যাটাগরিতে দশম শ্রেণি পর্যন্ত, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে একাদশ থেকে স্নাতক শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া, উন্মুক্ত ক্যাটাগরিতে উপরোক্ত শ্রেণিভুক্ত নয় এমন যে কারো অংশগ্রহণের সুযোগ রয়েছে।

আইপিডিসি আয়োজিত 'বর্ণশিল্পী' প্রতিযোগিতা বাংলা ভাষার ঐতিহাসিক শব্দমালাকে নতুন করে ভিন্ন আঙ্গিকে ফুটিয়ে তোলার একটি প্রয়াস। বায়ান্ন থেকে একাত্তর - শাসক ও শোষকশ্রেণীর বিরুদ্ধে বাঙালির প্রতিটি সংগ্রামেই ভাষা হয়ে উঠেছিল লড়াইয়ের অন্যতম হাতিয়ার। 'রাষ্ট্রভাষা বাংলা চাই' থেকে 'এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম' পর্যন্ত প্রতিটি পর্বেই বাঙালি একাত্ম হয়ে বাংলা ভাষায় মিছিলে-স্লোগানে-ভাষণে-গানে প্রাণে প্রাণ মিলিয়ে পথ চলতে চলতে সোচ্চার থেকেছে নিজেদের অধিকারের প্রশ্নে। ভাষার প্রতি এই তীব্র আবেগ থেকে সৃষ্ট  জাতীয়তাবোধ থেকেই ধীরে ধীরে জন্ম নিয়েছে স্বাধীনতার আকাঙ্ক্ষা। শৃঙ্খল থেকে মুক্তির পথে অনুভূতির যত কালজয়ী বহিঃপ্রকাশ তা ক্যালিগ্রাফির মাধ্যমে নতুন করে তুলে ধরতেই আইপিডিসি ফাইন্যান্স-এর 'বর্ণশিল্পী' প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, "বাংলা ভাষা নিয়ে হয়েছে অজস্র আয়োজন। তবুও বাংলাকে আরো বৃহৎ পরিসরে ছড়িয়ে দেয়ার প্রয়োজন আমরা অনুভব করছি বর্তমান সময়ের প্রেক্ষাপটে। নতুন প্রজন্মকে বাংলাদেশ জন্মের ইতিহাসকে একটু ভিন্নভাবে উপস্থাপন এবং সেই উত্তাল সময়টুকুর অনুভূতিও সকলের মাঝে ছড়িয়ে দেয়ার প্রয়াসে আমাদের এই আয়োজন।"

আইপিডিসি'র 'বর্ণশিল্পী' প্রতিযোগিতায় প্রতিযোগীরা ক্যালিগ্রাফি জমা দিতে পারবেন ৬ মার্চ, ২০২১ পর্যন্ত। ক্যালিগ্রাফি জমাদানের ক্ষেত্রে প্রথমে প্রতিযোগীদের নিবন্ধন করতে হবে এই ঠিকানায়ঃ http://bornoshilpi.ipdcbd.com

নিবন্ধনের পর প্রত্যেক প্রতিযোগী ক্যালিগ্রাফি করার জন্য নির্দিষ্ট শব্দগুচ্ছ পাবেন যা ক্যালিগ্রাফিতে সাজিয়ে ওয়েবসাইটেই জমা দিতে হবে প্রতিযোগীদের। প্রতিযোগিতার ফলাফল ঘোষিত হবে ২৬ মার্চ, ২০২১। এছাড়া, স্বাধীনতার ৫০ বছরকে স্মরণ করে প্রতিযোগিতার সেরা ৫০ বর্ণশিল্পীকে পুরস্কৃত করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status