ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ফোন চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা পর মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 27 February, 2021, 3:31 PM

ফোন চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা পর মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ

ফোন চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা পর মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ

ময়মনসিংহের ত্রিশালে ফোন চুরির অপবাদে নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এমনকি হত্যার পর মরদেহ গাছে ঝুলানো হয় বলে জানান স্বজনরা। শুক্রবার রাতে আমিরাবাড়ী ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

মৃত বিল্লাল হোসেনের চাচাতো ভাই মাতাব উদ্দিন জানান,  কাশিগঞ্জ বাজারে ধর্মীয় মাহফিল শুনতে যায় বিল্লাল হোসেন। মাহফিল থেকে ফেরার পথে পূর্ব শত্রুতার জের তাকে রাস্তা থেকে তুলে নিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে গিয়ে দেখি ভাইকে কে বা কারা হত্যা করে গাছের সঙ্গে মরদেহ রশি দিয়ে বেঁধে রেখেছে।

নিহত বিল্লাল হোসেনের বাবা আবুল কাশেম জানান, পনের দিন আগে আব্দুল কাদের মুন্সির ছেলে রোমানের মোবাইল ফোন চুরি হয়। সে আমার ছেলেকে সন্দেহ করে। ওই শত্রুতার জের ধরে রোমান, ফরিদ, সাদিকুল, নাজমূল তাকে পিটিয়ে হত্যা করেছে। আমি ছেলে হত্যার বিচার চাই।

ত্রিশাল থানা ওসি জানান, মৃত বিল্লাল হোসেনের বিরুদ্ধে থানায় চুরি, মাদক, নারী নির্যাতনের মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status