ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ওমান উপসাগরে ইসরায়েলি জাহাজে বিস্ফোরণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 27 February, 2021, 3:28 PM

ওমান উপসাগরে ইসরায়েলি জাহাজে বিস্ফোরণ

ওমান উপসাগরে ইসরায়েলি জাহাজে বিস্ফোরণ

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-জাওয়ার প্রদেশে মার্কিন বিমান হামলার নিন্দা জানিয়েছে ইরান। শুক্রবার রাতে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেন, ইহুদিবাদী ইসরায়েল যেভাবে আরব দেশটিতে আগ্রাসন চালিয়ে আসছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চালানো হামলা প্রকৃতপক্ষে তারই ধারাবহিকতা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো শুক্রবার সিরিয়া ও ইরাকের সীমান্তবর্তী প্রদেশ দেইর আয-জাওয়ার প্রদেশে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। এরপর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থকে এই বিবৃতি দেয়া হলো।

খাতিবজাদে বলেন, সিরিয়ার অবৈধ মার্কিন ঘাঁটি থেকে সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র।

তিনি আরো বলেন, এমন একটা প্রেক্ষাপট যুক্তরাষ্ট্র এই হামলা চালালো যখন সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন বাহিনী সিরিয়ার বিভিন্ন এলাকায় অবৈধ দখলদারিত্ব কায়েম করে রেখেছে এবং তেলসহ নানা রকম প্রাকৃতিক সম্পদ লুট করছে।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status